রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে, সোনালুগাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাসুম (৩৬) নামের এক যুবক। শনিবার (১ফেব্রুয়ারি) ভোর বেলায় উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটেছে। মাসুম মিয়া ঐ এলাকার সাদেক আলীর পুত্র বলে জানা যায়। যুবক মাসুম মিয়া বসত বাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে, সোনালুর গাছে ডালের সাথে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ আছে। এক বউ ঢাকায় থাকেন আর এক বউ গ্রামের বাড়িতে থাকেন। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসিতেছে বলে জানা যায়। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, পারিবারিক ঘটনার জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবেন বলে জানা গেছে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে, আমরা তখন মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দিব জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments