সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫৮ হাজার জাল ব্যান্ডরোলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং এ বিষয়টি জানানো হয়।
প্রেসব্রিফিং এ বলা হয়, জামালপুর জেলা পুলিশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল একটি উল্লেখযোগ্য অভিযান পরিচালিত করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম,সেবা) সুনির্দিষ্ট নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি চৌকশ দল এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জামালপুর সদর থানাধীন জামালপুর-টু-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় ব্রিজের টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালীন ডিবি-১ এর একটি বিশেষ দল আটান্ন হাজার সরকারি রাজস্ব আয়ের জাল ব্যান্ডরোল ও একটি সিএনজিসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, জামালপুরের ৩০ নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ এর ম্যানেজার মো. সেলিম রেজা (৩৮) ও ক্যাশিয়ার মো. নূর আনোয়ার (৩৫)।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আব্দুল আউয়াল, এসআই আতিকুর রহমান এবং এসআই মোঃ আবু বকর সিদ্দিক।
ব্রিফিং এ জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জাল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।
জামালপুর জেলা পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করছি যাতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি। এই সাফল্য জামালপুর জেলা পুলিশের অঙ্গীকার ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments