ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুচি প্রকাশ করা হয়েছে। এবার প্রথমবারের মতো ২০টি দল নিয়ে আগামী ২ জুন আসন শুরু হবে। ৪টি গ্রুপে ৫টি করে দল বিশ্বকাপের নবস আসর খেলবেন।
গ্রুপ 'এ' তে আছে ভারত পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি' তে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এছাড়া সাথে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া ওমান। গ্রুপ 'সি'তে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজসহ নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া গিনি।গ্রুপ 'ডি' তে আছে বাংলাদেশ ,দক্ষিণ আপ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ১৮ জুন পর্যন্ত গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এইট পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবেন। ১৯-২৪ জুন পর্যন্ত সুপার এইট পর্ব অনুষ্ঠিত হবে। ২৬-২৭ জুন দুটি সেমিফাইনালের পর ২৯ জুন ব্রিজটাউনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজে ছয় ও য্রক্তরাষ্ট্রে তিন ভেন্যুতে বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ হবে। এরমধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৪১ টি ও যুক্তরাষ্ট্রে ১৪টি ম্যাচ হবে।
আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।
গ্রুপ ভিত্তিক দল:
গ্রুপ 'এ' : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ,যুক্তরাষ্ট্র।
গ্রুপ 'বি' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া ওমান।
গ্রুপ 'সি' :ওয়েস্ট ইন্ডিজ,নিউজিল্যান্ড,আফগানিস্তান,উগান্ডা,পাপুয়াগিনি।গ্রুপ 'ডি' : বাংলাদেশ ,দক্ষিণ আপ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপাল।
সময়সূচি:
গ্রুপ পর্ব:
২ জুন : যুক্তরাষ্ট্র-কানাডা, ডালাস এবং ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়াগিন, গায়ানা।
৩ জুন: নামিবিয়া-ওমান, বার্বাডোজ এবং শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক।
৪ জুন: আফগানিস্তান-উগান্ড,গায়ানা , ইংল্যান্ড-স্কটল্যন্ড, বার্বাডোজ এবং নেদারল্যান্ড-নেপাল,ডালাস।
৫ জুন: ভারত-আয়ারল্যান্ড, নিউইয়র্ক।
৬ জুন: পাপুয়াগিন-উগান্ডা,গায়ানা ও অস্ট্রেলিয়া-ওমান ,বার্বাডোজ এবং যুক্তরাষ্ট্র-পাকিস্তান, ডালাস।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments