বরিশাল অফিস: গৌরনদীতে পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশ অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে। ঘটনাটি ঘটে রবিবার বিবাগত রাত ১টায় উপজেলার খাঞ্জাপুর এলাকায়।গ্রেপ্তারকৃতদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ ও বরগুনা জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।
আটকৃতরা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সেলীম হাওলাদার (২৭) ও মিজান হাওলাদারের (৩৮) বাড়ি বাকেরগঞ্জ থানার চরামদ্দি ও বলাইকান্দি গ্রামে। অপরজন বারেক সরদারের (৩৪) বাড়ি বরগুনা সদর থানার রায়তাব গ্রামে।
তিনি জানান, ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ও ইল্লা নামক এলাকার মাঝে ডাকাতির প্রস্ততি নিচ্ছে একদল ডাকাত- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ডাকাতদলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়ে পালানের চেষ্টা চালায়। পুলিশও পাল্টা গুলি চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments