জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার পল্লীতে বাপ-ছেলের বেদানা চাষের সাফল্য। নিজ বাড়ীতে সাড়ে ২২শতক জমিতে লাগানো হয়েছে বেদানা, মাল্টা, কমলা, আগুর, আপেল, লিচু, ছবেদা, কাগুজে লেবু, চালতে, ড্রাগন ফল।
উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান ও তার এক মাত্র কলেজ পড়–য়া ছেলে হাফিজুর রায়হান খান বাড়ীতে অবসর টাইমে একটু একটু করে বেদানা সহ বিভিন্ন ফল ফলাদি গাছ রোপন করেন। এখন বর্তমানে বাপ-ছেলে মিলে ফলের চাষ করে লাভবান হয়েছেন। ফলের বাগান সম্পর্কে কলেজ পড়ূয়া ছেলে হাফিজুর রায়হান খান বলেন-তিনি অবসর টাইমে খেলা ধুলা না করে বাড়ীর বাগান দেখা শুনা করেন। সেই সাথে বাড়ীর সামনে একটি মুদি দোকান করেছেন। তিনি আরো বলেন- গ্রামে এখন আর খেলা ধুলা করার পরিবেশ নেই। এবিষয়ে
সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান বলেন, বাড়ীতে পড়ে থাকা ফাকা জমিতে গত ২বছর ধরে বিভিন্ন ধরনের ফলের বাগান করেন। বাপ-ছেলে মিলে এই বাগান দেখা শুনা করি। বাড়ীর চাহিদা মিটিয়ে বেদানা ফল বাজারে বিক্রয় করে গত বছর ভাল লাভ পেয়েছেন। এবছর প্রচুর বেদানা ফল ঝরে যাচ্ছে। সম্পূর্ন নিজেদের উদ্যোগে ও তদকারীতে এই ফলের বাগান করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস ও সরকারের সাহায্য সহযোগিতা পেলে আরো বড় করে ফলের বাগান করতে পারবেন। তিনি তার বাগান পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments