কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণে মো. সোহাগ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সোহাগ চরফ্যাশন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মৃত নিরব মহাজনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হন। অনেক খোঁজা খুজির করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী নুজাহান। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments