কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঈদুল আযহার তৃতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। সৈকতের লেম্বুরবন, নদীর মোহনা, গঙ্গামতির লেক, লাল কাঁকড়ার চর, কুয়াকাটার কুয়া, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলো পর্যটকদের পদচারনায় মুখরিত। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। আগামী ছুটির দিনগুলোতে পর্যটকদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, মিশ্রিপাড়া তাতঁপল্লী সবখানেই কেনাকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। আবার অনেকেই সৈকতে ফ্রাই ও বারবিকিউ দোকানগুলোতে কাঁকড়া, চিংড়িসহ নানা ধরনের সামুদ্রিক মাছের স্বাদ নিচ্ছেন। আগত পর্যটকদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার প্রথম দিনে কুয়াকাটার সৈকতে তেমন ভিড় ছিলোনা। দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং মোটর সাইকেল যোগে এসকল পর্যটকের আগমন ঘটে। তবে দূরদূরান্তের চেয়ে নিকটবর্তী এলাকার পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়া পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আবাসকি হোটেল মোটেল কতৃপক্ষ বিভিন্ন অফারের ঘোষণা দিয়েছেন।
পর্যটক তানিয়া বলেন, তারা নিজস্ব মাইক্রো বাস যোগে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটায় এসেছেন। বর্ষা মৌসুমে সমুদ্রে ঢেউ আর ¯িœগ্ধ প্রকৃতি দেখে খুবই ভাল লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা এবং কুয়াকাটার সড়ক যোগাযোগ এখন অতি সহজ হয়ে গেছে।
আপর এক পর্যটক মনির হোসেন বলেন, কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। পর্যটক মোহেদী হাসান জানান, কুয়াকাটা সুন্দর একটি জায়গা। বন্ধুদের নিয়ে পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছি। খুব ভালোই লেগেছে। এছাড়া সমুদ্রে সাতার কেটেছি। আমাদের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার নয়।
কুয়াকাটা টুরিজম ম্যানেজম্যান্ট এসোসিয়েশন কুটুমের সাধারন সম্পাদক মো.হোসাইন আমির বলেন, পদ্মা সেতু চালুর পরই কুয়াকাটায় কমবেশি পর্যটকের আনাগোনা বেড়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে তিনি জানান।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো.হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পর্যটন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশও কাজ করছে। যারা সাগরে গোসল করার জন্য নামছেন, তাদের মাইকিং করে প্রতিমুহুর্তে সতর্ক করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments