বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদপ্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক গত ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৫ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন-এর সহযোগিতায় এই বিতর্কের আয়োজন করা হয়।
একটি বিশেষায়িত কাঠামো অনুসরণ করে চারটি পর্বে ‘ডাকসু নির্বাচনী বিতর্ক ২০২৫’ পরিচালিত হয়। পর্বগুলো হলো - প্রারম্ভিক পর্ব, বিশেষায়িত প্রশ্নের উত্তর প্রদান পর্ব, যুক্তিখন্ডন পর্ব ও টাউনহল পর্ব। সকল পর্বে প্রার্থীরা বরাদ্দকৃত সময়সীমা মেনে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, ডাকসুকে কেন্দ্র করে নির্বাচনী বিতর্ক আয়োজনের পূর্ব নজির পাওয়া যায় না। বাংলাদেশের অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও এধরনের অংশগ্রহণমূলক ও জবাবদিহিতামূলক আয়োজন একটি ইতিবাচক নজির হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।
বিতর্ক দুটি মডারেট করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা। বিতর্ক পরিচালনায় তাকে সহায়তা করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম ও সভাপতি জুবায়ের হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments