স্টাফ রিপোর্টার: ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকান্ডের কারণে আজকে মুলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুনগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেষ্টুরেন্ট এক সংবর্ধনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরাম,ঢাকা।
আবু সালেহ আকন বলেন, আজকে দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন নিপিড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠছে। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেেন,
দলকানা সাংবাদিকতার কারনে আমরা যাদের কে দেবতা মনে করতাম তারা আজ কেউ জেলে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন।সাংবাদিকতা করতে হলে দেশ ও দেশের মানুষের জন্য করতে হবে, নিজেদের মধ্যে স্বচ্ছ চিন্তা ভাবনা থাকতে হবে। অপ-সাংবাদিকতা রোধে নিজেদের কে তৈরি করতে হবে।নিদিষ্ট দলের হয়ে কাজ করার ফলে একটি দেশের জাতীয় মসজিদের ইমামকে ও পালিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় বক্তারা বলেন,সকল ভেদাভেদ ভূলে অপ-সাংবাদিকতা রুখে দিতে হবে।ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকান্ডের কারণে আজকে মুলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুনগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।নতজনু ও দলকানা সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে।সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন করতে হবে।সবাইকে আর্দশিক সাংবাদিক হতে হবে নয়তো ভবিষ্যতে ও পালিয়ে যেতে হবে।
দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সভাপতি মো: আলম হোসেনের সভাপতিত্বে ও এশিয়া টেলিভিশনের স্টাফ রির্পোটার শহীদুল্লাহ্ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হানিফ,যুগান্তর ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, কাল বেলা ডেমরা প্রতিনিধি নূর আলম,বিজয় টিভি রূপগঞ্জ প্রতিনিধি শরিফ হোসেন লিটন, গাজী টিভি আশিকুর রহমান হান্নান, আমার দেশ ডেমরা প্রতিনিধি মো: হারুনর রশীদ,চ্যানেল আই এর এস এ লিংকন,এটিএন নিউজ হাসান মজুমদার বাবলু,ইন্ডিপেন্ডেন্ট টিভির নাহিদ কামাল,প্রতিদিনের বশির আহমেদ, প্রভাতের মোঃ হাবিব,আমাদের সময়ের মিজানুর রহমান, গ্লোবাল টিভির মনিরুল ইসলাম, ডেমরা জোনের সাবেক টিআই বিপ্লব ভৌমিক, সহ বৃহত্তর ডেমরা অঞ্চলে বসবাসরত সাংবাদিকরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments