স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় এবং কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট ও ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি নতুন আগত খেলোয়াড়দের স্বাগত জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশালী করবে।
এপিবিএন প্রধান ও অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমাদের ক্রিকেট টিম বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ এফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশাদারিত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা একদিন চ্যাম্পিয়ন হব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ এফসির সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। তিনি ক্লাবের সকল জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের স্বাগত জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এফসিতে ব্রাজিল থেকে দুইজন, উগান্ডা থেকে একজন, গাম্বিয়া থেকে একজন, নেপাল থেকে দুইজন, ভুটান থেকে একজন খেলোয়াড় এবং ইরান থেকে একজন ফিটনেস কোচ যোগদান করেছেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments