ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বাগেরহাট মোড়েলগঞ্জে কৌশিক বিশ্বাস নামে একজন হিন্দু যুবকের ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে একদল লোক উত্তেজনা তৈরি করে উস্কানী দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবর শ্লোগান দিয়ে উক্ত হিন্দু যুবকের ঘরবাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, অতীতেও ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে বলে উত্তজনা তৈরি করে কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা-আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে, ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মত কোন ঘটনাই ছিল না বরং ধর্মীয় শ্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করে এ ধরনের হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তারা বলেন, পুলিশ বাগেরহাটের মোড়েলগঞ্জে হিন্দু বাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনায় সাত জনকে আটক করেছে। কিন্তু শুধু গ্রেফতারই যথেষ্ট নয়। কারণ অতীতেও সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনার সাথে যুক্তদের আটক করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের একটি ঘটনাতেও অপরাধীদের বিচার ও শাস্তি হয়নি। ফলে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপরাধীদের মধ্যে একটি ধারনা তৈরি হয়েছে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন চালালে কোনো বিচার, সাজা হবে না। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধ করা কঠিন হবে। জাসদ নেতৃদ্বয়, বাগেরহাটের ঘটনাসহ অতীতে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের সকল ঘটনার সাথে যুক্ত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments