কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে উত্তোলনকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন পাখিমারা বাজারে খালের পাড়ে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যসহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য সংবাদিকদের জানান, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিলো। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালীরা কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments