জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে দিয়ে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে বিশেষ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। ভোটগ্রহণের জন্য সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্র এবং ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতেও নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। গড়ে প্রতি আসনে ৬ থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। সেনা, নৌ ও বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং বিএনসিসি সদস্যরা দায়িত্বে রয়েছেন। এছাড়া ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় তদারকি করছেন।
নির্বাচন কমিশন ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে একটি গ্রহণযোগ্য ও শৃঙ্খলাপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশের নজর রয়েছে। ভোটগ্রহণ শেষ হলে ফলাফল ঘোষণার দিকে সবার দৃষ্টি থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments