ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভা মঞ্চে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ও ২০ জন নেতা-কর্মীকে হত্যার ঘটনার স্মরণে আজ ২০ আগস্ট ২০২১ এক বিবৃতিতে বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গণহত্যার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো দিন। তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা 'টেক্সটবুক পলিটিকাল ক্লিনজিং'-এর একটি সুস্পষ্ট ঘটনা অর্থাৎ ভিন্ন মতাবলম্বী একটি রাজনৈতিক গোষ্ঠীকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুস্পষ্ট ঘটনা। সেদিন খুনিগোষ্ঠী গ্রেনেড হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু না হওয়ায় ঘটনাস্থল ছেড়ে যাবার সময় স্নাইপার গান দিয়ে শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল। তারা বলেন, তৎকালীন খালেদা-নিজামী-মুজাহিদের সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে নিয়োজিত করে ২১ আগস্টের গ্রেনেড হামলা-গুলিবর্ষণ-গণহত্যা সংগঠিত করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটনার আলামত ধুয়ে মুছে সাফ করা হয়েছিল এবং তদন্তের নামে একের পর নাটক সাজানো হয়েছিল। তারা বলেন, জাতির দুর্ভাগ্য ২১ আগস্টের এই বর্বরতার ঘটনায় যুক্তরা এখনও বিএনপির শীর্ষ নেতৃত্বে অবস্থান করছে। তারা বলেন, জাতির আরও দুর্ভাগ্য হচ্ছে কিছু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী ২১ আগস্টের বর্বরতার হোতাদের গণতান্ত্রিক রাজনীতিতে হালাল করা, তাদের রাজনৈতিক স্পেস দেয়ার জন্য নির্লজ্জভাবে ওকালতি করে। তারা বলেন, ২১ আগস্টের বর্বরতার সাথে যুক্ত রাজনৈতিক শক্তি ও ব্যক্তিরা কোনো অজুহাতেই মাফ পেতে পারে না, গণতান্ত্রিক রাজনীতিতে হালাল হতে পারে না, স্পেস পেতে পারে না। ২১ আগস্টের হোতারা শুধু গণতন্ত্রই নয়, বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। তারা এই চিহ্নিত বর্বর খুনীগোষ্ঠীকে রাজনীতি ও গণতন্ত্রের মাঠ থেকে বিতারণের জন্য সকল গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
২১ আগস্ট গ্রেনেড হামলা ও গণহত্যায় নিহত রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও সহযোগী সংগঠনসমূহ আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments