বরিশাল অফিস : দস্যুরা মুক্তিপণ নিয়ে ২৩ জেলের মধ্যে ২২ জেলেকে ট্রলারসহ ফেরত দিলেও ট্রলারের মাঝিকে সাগরে নিক্ষেপ করেছে। এতে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন জেলে ও ট্রলার মালিক। পরে দস্যুরা চলে যাওয়ার পর জেলেরা সেখানে তল্লাশি করেও মাঝিকে খুঁজে পায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাঝির খোঁজ মিলেনি। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা এই তথ্য নিশ্চিত করেন।
এরআগে শনিবার (১৫ জানুয়ারি) ভোরের দিকে মুক্তিপণের দাবিতে গভীর বঙ্গোপসাগরে সাইফুল ইসলাম-৩ নামে একটি মাছ ধরার ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। ওইসময়ে ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে তারা। ট্রলারের জেলে আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের, বশিরসহ ২২জন ফিরে এলেও মাঝি আনোয়ার হোসেনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন জেলে ও ট্রলার মালিক।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানাধীন এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকার করছিল। রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের সশস্ত্র দস্যুবাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। শনিবার দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের পর থেকেই বারবার ট্রলার মালিকের কাছে মুক্তিপণের টাকা দাবি করে আসছিল দস্যুবাহিনী। রোববার (১৬ জানুয়ারি) রাতে ট্রলার মালিক মাহফুজ মিয়া কাকুতি মিনতি করার পর দস্যুবাহিনীকে ২ লাখ টাকা দেয়। এরপর ট্রলারসহ ২২ জেলেকে ফেরত দেয়। কিন্তু মাঝি আনোয়ার হোসেনকে ট্রলার থেকে সাগরে ফেলে দেয় দস্যুরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments