ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত ০২ চিকিৎসকসহ ০৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments