দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্মশানঘাটে দাফন করা এক নারীর মরদেহ থেকে মাথা ও হাত চুরি হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত অধীর সরকারের স্ত্রী বাসুরানী সরকার (৭০) ২০২৪ সালের ডিসেম্বর মাসে মারা যান। তাকে কামালপুর কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে মাটিচাপা দিয়ে দাফন করা হয়।
গতকাল বুধবার (২১ মে) সকালে স্থানীয়রা শ্মশানঘাটে গিয়ে বাসুরানী সরকারের কবর খোড়া অবস্থায় দেখতে পান। সেখানে দেখা যায় লাশের মাথা ও ডান হাতের অংশ নেই। ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হলে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করে। আবার অনেকে এমন ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশও করেছেন।
একই এলাকার পিয়ার আলী নামে এক ব্যক্তি জানান, এক হিন্দু মহিলার লাশের মাথা ও ডানহাতের অংশ কে বা কারা কবর থেকে চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়।
লাশের মাথা ও হাত চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এমন ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মাথা বা মাথার খুলি চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments