ডেস্ক রিপোর্ট: কথিত ম্যাগনেটিক কয়েনের কথা বলে অর্থ আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) ধানমন্ডির লেকপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউসুফ আলী, খবির চৌকিদার, শামীম, নাসির উদ্দিন আকন ও জসিম গাজী। এ সময় তাঁদের কাছ থেকে কথিত ১০টি ম্যাগনেটিক কয়েন জব্দ করা হয়।
ডিবি জানায়, রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারক চক্রের সদস্যদের পরিচয় হয়। তাঁরা ওই ব্যবসায়ীকে ম্যাগনেটিক কয়েক কিনতে প্ররোচিত করেন। চক্রের সদস্যরা ওই ব্যবসায়ীকে বলেন, কয়েন কিনে দেশে-বিদেশে বিক্রি করলে তিনি অনেক টাকা পাবেন। এই লোভে পরে ওই ব্যবসায়ী কয়েন কিনতে ৭৫ লাখ টাকা প্রতারক চক্রের হাতে তুলে দেন।
ডিবি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ম্যাগনেটিক কয়েন সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেন প্রতারক চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments