পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের রাতে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর রাত ৮টার দিকে বাড়িতে করা আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মো.শাকিল (২৪)। তিনি গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। শাকিল পেশায় চাল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়,বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামে শাকিলের বিয়ে হয়। দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসে। বিয়ে উপলক্ষে শাকিলদের বাড়িতে আলোকসজ্জা করা হয়েছিল। সন্ধ্যার পর শাকিল নিজেই বাড়ির আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন।
আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল বাড়ির বারান্দার গ্রিল। এটি জানতেন না শাকিল। রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছেলেটা আমাদের চোখের সামনে বড় হলো। খুবই ভালো ছেলে ছিল সে। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেওয়ার মতো না। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোক নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments