শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পিতা আজগর আলীর (৯০) মৃত্যুর সংবাদ শুনে পুত্র হায়তুল্লাহ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নকলা উপজেলার বারইকান্দি গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র ৫ সন্তানের জনক আজগর আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার ছেলে ৩ সন্তানের জনক হায়তুল্লাহ ৫ মাস ধরে নানা রোগে শয্যাশায়ী ছিলেন। সকাল ৯টার দিকে মারা যান আজগর আলী।
পিতার মৃত্যুর সংবাদ শুনে আনুমানিক ৩০ মিনিট পরেই মারা যান পুত্র হায়তুল্লাহ মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একইদিন রাত ৮ টায় পিতা এবং ছেলের বারইকান্দি ইদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাদের দাফন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments