ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক নবগঠিত 'বঙ্গবন্ধু পরিষদ' কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মরণে ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহবুবর রহমানের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, সদস্য ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সাহিদা আখতার ও অন্যান্য সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, দীর্ঘদিন পর অনেক সমস্যার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু পরিষদ আবারো একত্রিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি আমাদের দায়িত্ব দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী প্রতিটি শিক্ষককে সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের। আশা করি এখন থেকে বঙ্গবন্ধু পরিষদে আর কোন বিভাজন থাকবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ক্যাম্পাসে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments