মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাবি হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হুমায়ুন কবীরকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো। উক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিযয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে, বিকালে পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে বসেন অধ্যাপক হুমায়ূন কবীর। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান -উল-ইসলাম,রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক,প্রক্টর অধ্যাপক আসাবুল হক,জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নুর প্রমুখ।
দায়িত্বগ্রহণকালে অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয় একটি মর্যাদাপূর্ণ জায়গা। সেখানকার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব এখন আমার ওপর এসেছে। তাই যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন করবো এবং এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদা কাজ করবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments