দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ছোটন (৩৩) নামে এক মাদক চোরাকারবারী যুবক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও ধারাল অস্ত্রে আঘাতে আহত মাদক চোরাকারবারী ছোটন সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কামুর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, মাদক চোরাকারবারীদের অভয়াশ্রম পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে মাদক চোরাকারবারী ছোটন অবস্থান করছিল। ছোটনের অবস্থানের খবর পেয়ে প্রতিপক্ষ মাদক চোরাকারবারী জনি (২৮), জাদু (৩২), রুবেল (২৭) ও ছোটন (৩২) সশস্ত্র অবস্থায় আশ্রয়ন কলোনীতে গিয়ে তার ওপর হামলায় চালায়। এসময় তাকে লক্ষ্য করে জনি গুলি চালালে ছোটন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর মাদক চোরাকারবারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
হামলাকারী মাদক চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের চালান পাচারকালে বিজিবি’র অভিযানে তা ধরা পড়ে। তাদের ধারনা বিজিবিকে তথ্য দিয়ে ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছে গুলিবিদ্ধ ছোটন। এরই জের ধরে ছোটনের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
চোরকারবারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে জনি নামে এক মাদক চোরাকারবারীর হামলা ও গুলিতে ছোটন নামে অপর একজন মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments