স্টাফ রিপোর্টার: ঢাকা-বরিশাল নৌরুটের মেঘনা নদীর চাঁদপুর হাইমচরে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০ ও ঢাকাগামী কীর্তনখোলা-১০ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার (২১ ডিসেোম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, সংঘর্ষে প্রিন্স আওলাদ-১০ ও কীর্তনখোল-১০ লঞ্চের সামনের অংশ ভেঙ্গে যায়। পরে যাত্রীদের রক্ষায় লঞ্চ চরে উঠিয়ে দেওয়া হয়। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে শুভরাজ লঞ্চ এসে প্রিন্স আওলাদ লঞ্চের প্রায় আড়াই হাজার যাত্রী উদ্ধার করা হয়।
প্রিন্স আওলাদ-১০ এর সুপারভাইজার মোহাম্মদ হৃদয় অভিযোগ করেন, কীর্তনখোলা ১০ লঞ্চের রাডার জিপিআরএস কিছুই নেই।যার কারনে সংকেত দেওয়ার পরও উল্টো দিকে চলে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্ম পরিচালক আব্দুল রাজ্জাক বলেন, ঘন কুয়াশারা কারনে লঞ্চ দুটিতে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments