কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে নুর বাহাদুর (২৫) ও সুজন হাওলাদার (২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত বারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী বাদী হয়ে ৬ জনের নামে একটি ধর্ষন চেষ্টা অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী বুধবার সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মটোরসাইকেল যোগে তার বাড়ি রওয়ানা দেয়। মটোরসাইকেল চালক নুর বাহাদুর তাকে ভুল বুঝিয়ে তাদের বাড়ি লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে নুর বাহাদুর ধর্ষন চেষ্টা চালায়। এসময় ওপর অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সকল অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মো.জসীম বলেন, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments