স্টাফ রিপোর্টার: র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে র্যাব-২।
উক্ত টুর্নামেন্টে ১৫ টি ব্যাটালিয়ন টিম ও র্যাব সদর দপ্তরসহ মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। গত রবিবার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত র্যাব-২, মোহাম্মদপুর বনাম র্যাব-৭, চট্টগ্রাম ফাইনালে র্যাব-৭ কে ৩-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে র্যাব-২। ফাইনালে একটি গোল করে এবং সতীর্থদের দিয়ে দুটি গোল করান র্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে সর্বমোট সাতটি গোল করে ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন র্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন র্যাব ফোর্সেস মহাপরিচালক জনাব একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি। টুর্নামেন্টটি এপিবিএন সদর দপ্তর, উত্তরার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments