তিতাস,বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে বুধবার দুপুরে এই প্ল্যান্টের উদ্বোধন করেন।
চলমান ৫০ শয্যায় উন্নীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার মহামারিতে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের লক্ষ্যে সাংসদের নিজস্ব তহবিল ও উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এই প্ল্যান্ট স্থাপন করা হয়। দশটি সিলিন্ডারে ৯ হাজার ৫০০ লিটার অক্সিজেন ধারন ক্ষমতার এই প্ল্যান্ট থেকে সরাসরি একযোগে ১৫ জন রোগীকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। এর ফলে কোভিড-১৯ রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অক্সিজেন সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান, বাগাতিপাড়া মডেল থানা ইনচার্জ সিরাজুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments