ডেস্ক রিপোর্ট: অন্তর্বতীকালীন সরকারে আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন।শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেনে তারা। রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।
আজ যারা শপশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্য্ন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন বাহিনীর প্রধানগন, বিচারপতি, সমাজের গণ্যমান্য বাক্তিবর্গ, উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের নতুন চার উপদেষ্টার শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টাসহ ২১ সদস্যের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
এর আগে গত ৮ আগষ্ট প্রধান উপদেষ্টাসহ ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বতী সরকারের ১৪ উপদেষ্টা শপথ গ্রহণ করেন।ঢাকার বাইরে থাকায় গত রোববার (১১ আগষ্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।সর্বশেষ গত মঙ্গলবার আরও এক উপদেষ্টা শপথ নেন।
বর্তমানে ১৭ সদস্যের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিদুল রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ,সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাতমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিইটউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা নৌবাহিনীর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট বৈষম্যবিরোধী নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন।এ সময় তিন বাহিনীর প্রধানগন উপস্থিত ছিলেন।এরপর শুরু হয় অন্তর্বতী সরকার গঠন প্রক্রিয়া।
উপদেষ্টাদের মাঝে দপ্তর বন্টন করার পর প্রধান উপদেষ্টার হাতে রয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন, বাণিজ্যসহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments