সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর জামালপুরের ৪ ও ৫ দুইটি আসনে বিএনএফ ও বাংলাদেশ কংগ্রেসের দুইজন ও স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।
সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর ঋণ খেলাপি ও ভুল তথ্য দেওয়ায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়ছে।
১৪১-জামালপুর-৪ আসন-
জামালপুর-৪ আসন থেকে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন এরমধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়।
★তারিক মাহদী - বিএনএফ প্রার্থী। ঋণ খেলাপি ও ভোটার তথ্যে সমস্যার কারনে বাতিল হয়।
★ছানোয়ার হোসেন বাদশা (সভাপতি,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ) - স্বতন্ত্রপ্রার্থী। ঋণ খেলাপি ও ভোটার তথ্যে সমস্যার কারনে বাতিল হয়।
১৪২ - জামালপুর-৫ আসন-
জামালপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করে মোট ১১ জন। এরমধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়।
★ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (আওয়ামীলীগ) স্বতন্ত্রপ্রার্থী। দাখিলকৃত হলফনামায় ত্রুটির কারনে বাতিল হয়।
★জাকির হোসেন (তারা)- স্বতন্ত্র - ভোটার তথ্য গরমিল হওয়ায় বাতিল হয়।
★আবদুল করিম সরকার - বাংলাদেশ কংগ্রেস
-রিটার্ন জমা না দেওয়াতে বাতিল হয়। তার পরিবর্তে অন্য জনকে বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন দেয়া হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান বিকেলে এই তথ্য জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments