স্টাফ রিপোর্টার: : ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি–২০–ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতৃত্বের বৈঠক।
এই বৈঠককে সামনে রেখে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জি–২০–ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের আগে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম গত ২৫ জুলাই এক প্রতিবেদনে আয় বৈষম্যের প্রকট চিত্র ফের সামনে নিয়ে এসেছে ।
জি-২০ বৈঠকে আয় বৈষম্য কমানোর নানা উদ্যোগের ঘোষণা হলেও বিশ্ব জুড়ে আয় বৈষম্যে কোনোভাবে রাশ টানা যায়নি। অক্সফামের প্রতিবেদন অনুসারে, বিশ্ব জুড়ে আয় বৈষম্য বিপুল হারে বেড়ে চলেছে। গত এক দশকে বিশ্বের শীর্ষ ১ শতাংশ ধনীর প্রত্যেকের সম্পদ প্রায় ৪ লাখ ডলার করে বেড়েছে; একই সময়ে নিচের সারির ৫০ শতাংশ মানুষের সম্পদ বেড়েছে গড়ে ৩৩৫ ডলার।
অর্থ্যাৎ, গত ১০ বছরে বিশ্বের শীর্ষ ১ শতাংশ ধনীরা আরও ৪২ ট্রিলিয়ন বা ৪২ লাখ কোটি ডলার সম্পদের মালিক হয়েছেন যা, নিচের সারির ৫০ শতাংশ মানুষের সম্পদ আহরণের চেয়ে ৩৪ শতাংশ বেশি।
মূলত অতিধনীদের ওপর কর বৃদ্ধির বিষয়ে জি–২০–ভুক্ত দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা মিলিত হয়েছিলেন। দুই দিনের বৈঠক শেষে মন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণায় বলা হয়েছে, অতিধনীদের ওপর কর বৃদ্ধির ক্ষেত্রে একযোগে কাজ করা হবে।
ঘোষণায় আরও বলা হয়েছে, সার্বভৌম দেশের করনীতি কেমন হবে, তা নির্ভর করবে সেই দেশের ওপর। এ নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অতিধনীদের ওপর করারোপে দেশগুলো পরস্পরকে সহযোগিতা করবে।
জি–২০ বৈঠকের প্রাক আলোচনায় অংশ নেওয়া অর্থমন্ত্রীরা বলেছেন, এককভাবে কোনো দেশের পক্ষে ধনীদের কর বৃদ্ধি করা কঠিন। কারণ হিসেবে তাঁরা বলেন, সেটা হলে ধনীরা এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাচার করবেন।
সারা বিশ্বের শতকোটিপতিরা খুব কম হারে কর দেন। অক্সফাম বলছে, এই ধনীরা সম্পদের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ কর দেন। ৪০ বছর ধরে এই ধনীদের সম্পদ বেড়েছে বছরে গড়ে ৭ দশমিক ১ শতাংশ হারে। এ বাস্তবতায় অক্সফাম মনে করছে, অতি বৈষম্য কমাতে এই ধনীদের নিট সম্পদকর হওয়া উচিত ৮ শতাংশ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments