সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর সদস্য ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। সেখানে এক গ্রুপের নেতৃত্ব দিতেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম অপর গ্রুুপের আফতাব হোসেন।প্রায় দুই দশকের বেশি সময় ধরে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছেন। সম্প্রতি দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফরিদুল ইসলাম। সম্প্রতি সিংড়ার বামিহালে আফতাব হত্যা মামলার আসামি ছিলেন তিনি। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে গত ৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ১নং শুকাশ উইনিয়নের ১নংওয়ার্ডের সসাধারন সসম্পাদক আফতাব গ্রুপর আফতাব হোসেন (৫০) ফরিদ গ্রুপের সমর্থক রুহুল আমিন (৪৫)নিহত হন। পূর্ব বিরোধের জেরধরে রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত ইউনিয়ন নির্বাচনে পরাজীত মেম্বর পদপ্রাথী আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে ২০০৩ সালে আফতাব খন্দকারের মা চম্পা বেগম ও শাজাহান আলী নামে দুইজনকে খুন করা হয়। চম্পা বেগম হত্যার প্রায় ২০ বছর পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আফতাব ও ফরিদুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফতাব খন্দকার মারা যান। এ ঘটনার ৯ দিন পরে আজ সকালে ফরিদুলের মরদেহ পাওয়া যায়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments