কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরৎ দিয়েছে ফটোগ্রাফার হাবিব। শুক্রবার বিকালে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এ টাকার মালিক পর্যটক মো.মিজানুর রহমানের হাতে তুলে দেয়। সে বগুড়া থেকে কুয়াকাটায় এসে পরিবার নিয়ে লেম্বুরবনে ঘুরতে গিয়ে ওই টাকা হারিয়ে ফেলেন।
পর্যটক মিজানুর রহমান বলেন, ভাবছিলাম টাকা আর পাবো না। ট্যুরিষ্ট পুলিশের মাইকিং শুনে সেখানে গিয়ে দেখি এক ফটোগ্রাফার টাকা নিয়ে দাড়িয়ে রয়েছে। আমি ওই ফটোগ্রাফার ও স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। তবে এত সৎ মানুষ কম দেখেছি।
ফটোগ্রাফার হাবিব বলেন, সৈকতে ছবি তুলতে ছিলাম। হঠাৎ চোখ পড়ে একটি টিসু পেপারে মোড়ানো কিছু টাকা। পাশে কেউ ছিলোনা। টাকাগুলো তুলে নিয়ে আসি। এর পর আমাদের সভাপতির মাধ্যেমে ট্যুরিষ্ট পুলিশের কাছে জমা দেই।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, সঠিক বর্ননা দেওয়ায় পর্যটককে টাকাগুলো ফেরৎ দেয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments