ডেস্ক রিপোর্ট: শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিন নওগাঁর সাপাহারে আম বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আম আড়ত ব্যবসায়ী সমিতি। এদিন বাজারে আম না নিয়ে আসতে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।
সাপাহার আম আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা জানান, আমের মৌসুমে প্রতিদিন রাস্তায় প্রচুর জ্যাম থাকে। এর মধ্যে আনন্দ মিছিল হলে বিড়ম্বনা আরো বাড়তে পারে। এ কারণে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে আম বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী বলেন, গত ২২ জুন খাদ্যমন্ত্রী, দলীয় নেতাকর্মী, আমচাষি ও ব্যবসায়ীরা মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী দিনে শোভাযাত্রা বের হবে। এদিন আম বেচাকেনা হলে রাস্তায় যানজটের পাশাপাশি দুর্ভোগও বেড়ে যাবে। এ কারণে ওইদিন আম বেচাকেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
নওগাঁর জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে। প্রতি বছরের মতো এ বছরও প্রায় দেড় শতাধিক আমের আড়ত গড়ে উঠেছে। এখানে থেকে আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ছোট-বড় মিলিয়ে প্রতিদিন প্রায় ২০০টি আমবোঝাই ট্রাক এই উপজেলা ছেড়ে যায়। সে হিসাবে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার বেচাকেনা হয় এখানে।
-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments