ডেস্ক রিপোর্ট: আওয়ামীলীগসহ ১১টি দলকে কোন রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেওয়ার নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দশনা দেয়ার আরজি পেশ করা হয়েছে।
রিটে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামীলীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের কেনো নির্দেশনা দেওয়া হবে না, এ বিষয় রুল চাওয়া হয়েছে।
১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ও রুল চাওয়া হয়েছে রিটে।
আওয়ামীলীগ ছাড়াও রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, লিবারেল ডেমক্রেটিক পার্টি, সাম্যবাদী দল (বড়ূয়া) ও সোসালিস্ট পার্টি অব বাংলাদেশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমস, মো. আবুল হাসানাত ও মো. হাসিবুল ইসলাম সোমবার রিটটি করেছেন।
এছাড়াও তিন রিটকারীরা অপর একটি রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিট করেছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments