ডেস্ক রিপোর্ট: এশিয়াকাপের সুপারফোরের খেলায় আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে পাকিস্তান। বুধবার (৭ সেপ্টেম্বর) সারজায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে শেষ উইকেটে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। যদিও আফগানদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে বেশ বেগ পেতে হয় বাবর-রিজওয়ানদের।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ দিন জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে খেলেতে নেমে শুরুতেই অধিনায়ক বাবরকে হারায় পাকিস্তান। ০ রান করে ফারুকির বলে এলবিডাব্লিউর ফাদে পরে আউট হন তিনি। তিন-এ ব্যাট করতে নামা ফখর জামানকে নিয়ে ধীর গতিতে রান সংগ্রহ করতে থাকেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু দলীয় ১৮ রানের মাথায় ফখরের উইকেট হারালে চাপে পড়ে পাকিস্তান। ৯ বলে ৫ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। দলীয় ৪৫ রানে ৩য় উইকেট হারায় পাকিস্তান। এ সময় রাশিদ খানের ঘূর্নীর ফাদে পরে এলবিডাব্লিউ হয়ে মাঠ ছারেন ওপেনার রিজওয়ান। ২৬ বলে ২০ রান করেন এ ব্যাটার। এরপর বেশ চাপে থাকলেও দেখে শুনেই এগুচ্ছিলেন সদাব খান ও ইফতেখার।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments