কামরুজ্জামান শাহীন,ভোলা: তৃতীয় ধাপে ভোলার চরফ্যাশনের ৭টি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য পদে ৩শ’৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোয়নপত্র দাখিলের শেষদিন গত মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, তৃতীয় ধাপে উপজেলার রসুলপুর, কুকরী-মুকরী, চর মানিকা, আব্দুল্লাহপুর, আবুবকরপুর, অধ্যক্ষ নজরুল নগর ও ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৭টি ইউনিয়নের চেয়রম্যান পদে ২২জন, সংরক্ষিত সদস্য পদে ৬৭জন এবং সাধারন সদস্যপদে ২শ ২০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামলীগ মনোনীত প্রার্থীদের মধ্যে রসুলপুরে জহিরুল ইসলাম পন্ডিত, কুকরী-মুকরীতে অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চর মানিকায় শফিউল্যাহ হাওলাদার, আব্দুল্লাহপুরে মোহাম্মদ আল এমরান, আবুবকরপরে সিরাজুল ইসলাম জমাদার, অধ্যক্ষ নজরুল নগরে রুহুল আমিন হাওলাদার ও ওসমানগঞ্জে ইউপিতে আশরাফুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুকরী-মুকরীতে মোহাম্মদ কবির হোসেন ও মোহাম্মদ মহিবুল্যাহ, আব্দুল্লাহপুরে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পদক ইসমাইল হোসেন রাসেল, ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন উকিল, ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন মুন্সি, ইউনিয়ন মহিলা আ’লীগের সদস্য হোসনেয়ারা বেগম এবং ইউনিয়ন আ’লীগের সাবেক সদস্য শিরিনা আকতার, ওসামানগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মোলøা এবং ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন রসুলপুরে মো. শাহজাহান, আব্দুল্লাহপুরে মাও. মো. সামছল হক, আবুবকরপুরে আব্দুল কাইয়ুম, ওসমানগঞ্জে মো. নিজাম উদ্দিন এবং নজরুল নগরে মো. ছালাউদ্দিন । চর মানিকায় আ’লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ হাওলাদারের বিপক্ষে কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে তার নির্বাচিত হওয়া এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায় ।
উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, আগামী বৃহষ্পতিবার ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১২ নভেম্বর ও ভোট গ্রহন ২৮ নভেম্বর।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments