মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার পৌরসদরের সরোয়ারভিলায় অবস্থিত (কোডেক) ভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার এসময় বলেন, দুস্থ শীতার্থদের দিকে বিত্তবানরা সাহায্যের হাত বারিয়ে দিন।আপনাদের একটু সাহায্য তাদের শীত নিবারন হবে।আসুন আমরা সবাই গরিবদের পাশে দাড়াই।
ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের উপ-সহকারী পরিচালক মোঃ রাশেদুল রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় পর্যায়ক্রমে ভাঙ্গা জোনাল অফিস থেকে বিতরণের অংশ হিসেবে তারা প্রায় ৪৫০ জন শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments