মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৩৮ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৩০১ জন ও ছাত্রী ৬৫ হাজার ৬৫৯ জন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) যথা সময়ে পরীক্ষা শুরু হয়। শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন,এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,এই শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৮৫২ জন ও ছাত্রী ১৬ হাজার ৫৯৫ জন। মানবিক বিভাগ থেকে ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্য ছাত্র ৪৬ হাজার ৪২২ জন ও ছাত্রী ৪৪ হাজার ৬৭৩ জন। ব্যবসায়ী শিক্ষা বিষয় থেকে বিভাগ থেকে ১৩ হাজার ২৯১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৮ হাজার ৯৫০ জন ও ছাত্রী ৪ হাজার ৩৪১ জন। এ ছাড়া অন্যান্য বিষয় মিলে আরও ১২৭ পরীক্ষায় অংশ নিচ্ছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments