সৈয়দ রাসেল আহমদ,সিলেট: সিলেট জেলাজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
শুরু থেকেই নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়। অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বয়স্ক ভোটাররাও নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে আগ্রহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।
জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তারা আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। উৎসবের আমেজে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এমন দৃশ্যেই মুখরিত হয়ে উঠেছে সিলেটের ভোটকেন্দ্রগুলো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments