মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের দল বলে দাবি করে। আওয়ামী লীগ যদি স্বাধীনতার জন্ম দিয়ে থাকে তাহলে কেনো গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে তা প্রশ্ন রাখতে চায়।
বুধবার কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী ভূবনমোহন পার্কে গণ অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যা বলে তা করে না। আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ রাতে ভোট চুরি করে। নেতাকর্মীদের ধরে নিয়ে যায়, জেলে পাঠায়, নেতাকর্মীদের নির্যাতন করে।
তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষের মাঝে একটি চ্যালেঞ্জ, যারা দেশে স্বাধীন করেছিলো তাদের কাছে জবাবদিহিতা করা। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেন না। আজকে সারাদেশে এই কর্মসূচী পালন করা হচ্ছে ঢাকাও হচ্ছে। আওয়ামী লীগ ঢাকায় ৪ জায়গায় কর্মসূচী পালন করছে আমাদের বাধা দেওয়ার জন্য। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন জেনে বিএনপি ২৪ তারিখের কার্মসূচী সরিয়ে ৩০ তারিখ করেছে। দেখেন তারা যা বলে তা করে না। আওয়ামী লীগ আরো বলে গণতন্ত্র তারা দিয়েছে কিন্তু তত্বাবধায়ক সরকার উঠাইয়ে দিয়েছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগে যা বলে তা করে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামীদিনের একটায় আন্দোলন হবে সেটা হলো অবৈধ সরকারের বিদায়। খুনি হাসিনার পদত্যাগ। তিনি ২৭ দফা ১০ দফাসহ সকলকে আন্দোলন ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনারা ফেরাউন দমরুদের নাম শুনেছে। এই ফেরাউন নমরুদের লাশ পৃথিবী যতদিন থাকবে ফেরাউন থাকবে। ওবায়দুল কাদের বলেছেন শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মৃত্যু নেই। আপনারা দেখেছেন কিভাবে তারা মঞ্চ ভেঙে পড়েছে। তাদের সময় হয়ে গেছে বিদায় নেবার। তিনি আগামীদিনের সরকার পতনের আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী ছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments