পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া থানার পেড্ডা দিঘীর পূর্ব পাড় গ্রামের মোঃ আবুল হোসেন (৩৮) ছেলে মোঃ আব্দুল আলী ইসলাম, লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামের মোঃ শাহাবুদ্দিন ছেলে মোঃ ওমর ফারুক (২৬)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার ২ নং ময়দানদিঘী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনিরাম জোত লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত ৪ কেজি গাঁজার বাজার মূল্য ধরা হয়েছে ৮০ হাজার টাকা।
পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments