উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হস্তিশুন্ড গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা।
একই গ্রামের বৃদ্ধ নুরুল ইসলামের স্ত্রী রেনু বেগমের খামার থেকে দিনের আলোয় চুরি হয়েছে সাতটি হাঁস।
চুরির বিষয়টি স্থানীয়ভাবে প্রমাণিত হলে ধামাচাপা দিতে ওই বিএনপির নেতা ও তার সাঙ্গোপাঙ্গদেরকে দিয়ে অসহায় পরিবারটিকে মুখ না খুলতে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে।
এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনায় জড়িত স্থানীয় বিএনপি ওয়ার্ড সভাপতির ছেলে আব্দুল্লাহ (১৮)।
ভুক্তভোগী বৃদ্ধা নুরুর স্ত্রী রেনু বেগম জানান, তাঁর মোট আটটি হাঁস ছিল। বুধবার দুপুরে ঘরে না থাকার সুযোগে সাতটি হাঁস চুরি হয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, একই এলাকার বারেক মোল্লার ছেলে আব্দুল্লাহ ওই হাঁসগুলো চুরি করে স্থানীয় গিয়াস বেপারী নামক এক ব্যক্তির স্ত্রী ইয়াসমিনের কাছে মাত্র তিন হাজার পাচ শত টাকায় বিক্রি করে।
চোরাই হাঁস ক্রেতা গিয়াসউদ্দিন ও তার স্ত্রী জানান, হস্তিসুন্ড গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি বারেক মোল্লার পুত্র আব্দুল্লাহ ৭ অক্টোবর বিকেলে সাতটি হাঁস নিয়ে বিক্রির উদ্দেশ্যে আসেন এবং তিন হাজার পাচ শত টাকায় ৭টি হাঁস ক্রয় করেন।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে ব্যক্তি একটি দরিদ্র নারীর হাঁস চুরি করতে পারে, সে সমাজে আরও বড় অপরাধ করতেও পিছপা হবে না।”
অভিযুক্ত আব্দুল্লার বাবা ৯নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি বারেক মোল্লার সঙ্গে যোগাযোগের কলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।
এদিকে ভুক্তভোগী বৃদ্ধা নারী বিচারের দাবিতে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের কাছে ধন্না ধরছেন।
তিনি কান্না করে বলেন,“আমি গরিব মানুষ, হাঁসের ডিম বিক্রি করেই সংসার চালাই। আমার হাঁসগুলো ফেরত চাই, আর যারা এই অন্যায় করেছে তাদের বিচার চাই।”
স্থানীয়রা আরো জানান, আব্দুল্লাহ ইতিপূর্বে মিজান নামের এক ব্যবসায়ীর বসতঘর থেকে নলকূপের হেড চুরি করে নিয়ে যায় এবং ধরা পড়লে ইউনিয়ন বিএনপির নেতাদের মাধ্যমে জরিমানা দিয়ে রক্ষা পান।
এ বিষয়ে বিএনপির নেতা বারেক মোল্লার ব্যবসায়িক পার্টনার বজলু জানান, আমি বিষয়টি শুনে বারেকের পুত্র আব্দুল্লাহকে নিয়ে গিয়াস ব্যাপারীর বাড়িতে গেলে হাঁস বিক্রির বিষয়ে সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু এর কাছে জানতে চাইলে,তিনি বলেন আমি ঘটনা শুনেছি এ বিষয়ে সুষ্ঠ তদন্ত ও বিচার করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments