ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ সোমবার দুপুর ১ টায় ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামে আশ্রায়ন- ২ এর অধীনে নির্মানাধীন একক গৃহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক- ৬ (যুগ্ম সচিব) শামীম আহম্মেদ। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব উল আলম, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, যুগ্ম সচিব শামীম আহম্মেদ ধোপাখোলা গ্রামে নির্মানাধীন মাহফুজা বেগম, আম্বিয়া বেগম ও জুয়েল শেখ এর ঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে যুগ্ম সচিব নির্মানাধীন ঘরের সামগ্রিক কাজের উপর সন্তোষ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments