টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করেছে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আ.লীগ সভাপতি শেখ হাসিনা'র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু'র সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক কায়কোবাদ খান কেবি'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. দাউদুল ইসলাম দাউদ,উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিজুর রহমান , গয়হাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ সকল সদস্য বৃন্দ সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments