কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইলিশ পার্ক আগত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্পট। এটি সারা দেশের এখন পরিচিত নাম। রাস্তা প্রসস্থ করতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের ভাইপো আবুবক্কর এর নেতৃত্বে একদল লোক হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিয়েছে। এমন অভিযোগ এনে রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি সাবেক মেয়রের লোক, এমন প্রতিহিংসার কারনে গত ৫ এপ্রিল ফজরের পরে আমার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ পার্কটি প্রায় ১৪৯ ফুট দৈর্ঘ ও প্রবেশ পথে সামনে দিকে ৮৫ ফুট প্রস্থ। এছাড়া পিছনের দিকে ১০৩ ফুট প্রস্থ রয়েছে। এখান থেকে ৮/১৪৯ ফুট জমি দিয়ে পার্কের নিজস্ব রাস্তা করি যা এখন লোক জনের জন্য উন্মুক্ত। ওই রাস্তায় ২৫ শত ইট আমার বিছানো ছিল। সেই ইটও পৌরসভা বিক্রি করে খেয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, যে জায়গাটা ভাঙ্গা হয়েছে সেই জায়গাটা তার না এবং এটা নিয়ে বারবার বৈঠক করতে চাইলেও তুষার বসেনি। সে সাবেক মেয়রের লোক এই ধরনের কোনো কথা আমি কখনো বলিনি। আমি নিজের কেনো স্বার্থে না পৌরসভার স্বার্থে রাস্তা নির্মাণের কাজ চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments