বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৯ মে রাতে ঝড়ে ঘরবাড়ি,কৃষকের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কাতিহার হাটের বিভিন্ন প্রজাতির ৮টি গাছ ঝরে পড়ে যায় ।
শুক্রবার (৩১ মে) ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছগুলো কোন টেন্ডার ও মাইকিং কিংবা কোন নোটিশ ছাড়াই জুম্মার দিনে নামাযের সময় গোপনে গুটি কয়েক লোককে ডেকে ১ লক্ষ টাকার গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। রাজোর গ্রামের সাজ্জাদ হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, গাছগুলি বিক্রির কোন নিয়ম মানা হয়নি। নিলামের বিধি মানা হলে গাছের মুল্য আরো বৃদ্ধি পেতো ।
এপ্রসঙ্গে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রহমত আলী বলেন,সবকিছু বনায়নের লোকজন এবং ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মকলেসুর রহমান করেছে। আমি নামে মাত্র কাগজে স্বাক্ষর করে চলে এসেছি।
সার্ট্টিফিকেট সহকারী মকলেসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
টেন্ডার ছাড়াই সরকারি গাছ অর্ধেক দামে বিক্রিকরা প্রসঙ্গে ইউএনও রকিবুল হাসান মুঠোফোনে বলেন,ঝড়েপড়া গাছ অপসারণের জন্য জেলা প্রশাসক অথবা ইউএনওরা দ্রুতসময়ে নিলামের মাধ্যমে বিক্রি করতে পারেন। তাছাড়া সরকারি নিয়ম মেনেই আমরা গাছগুলি বিক্রি করেছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments