ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের গৌরবময় বিজয়ের ৫২ বছর উপলক্ষে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস্ উত্তরাস্হ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত আয়োজন করে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান , আলোচনা, নাটক ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।
সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলি'র শিশু শিল্পীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।
নাট্যদল থিয়েটার অঙ্গন গণজাগরণের নাটক" রূপান্তর " মঞ্চস্হ করে।
যার রচনায় ছিলেন আসাদুজ্জামান বাপ্পি ও নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত।
সংগীত দল সুরের পাখির শিল্পীরা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের সময়কালের গান সমূহ।
এছাড়াও উত্তরা জনপদের বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা আহকাম উল্লাহর প্রযোজনায় রওনক হাসান রচনা ও পরিচালনায় আমার দেশ- সম্প্রীতির বাংলাদেশ " প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শীত হয়।
আলোচনা পর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার ও বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মাহবুব আমিন মিঠু বক্তব্য প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments