ডেস্ক রিপোর্ট: দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান উপদেষ্টা সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনার সিদ্ধান্ত নিলেও বিশেষ কিছু রাজনৈতিক দলের সংগে আলোচনা বসবে না। তন্মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ডাকা হবে না বলে আমরা শুনেছি। এক যাত্রার পৃথক ফলের এরূপ সিদ্ধান্ত অন্তবর্তী সরকার কেন নিচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। এদেশের প্রতিটি গণসংগ্রামের লড়াকু, আইনী নিবন্ধিত পার্টি যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসের বাকমোড়ে তাদের নাম লেখা রয়েছে, সেরূপ একটি পার্টির মতামত অগ্রাহ্য করার বিষয়টি পরিপূর্ণভাবেই বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক। আইনী কোন বিধি নিষেধ না থাকার পরও ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার এই অন্তবর্তী সরকারের নেই। একটি রাষ্ট্রীয় নিবদ্ধিত পার্টির অধিকারকে অস্বীকার করা হচ্ছে যা স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আমরা দাবী করবো দেশের চলমান রাজনৈতিক আলোচনায় দলগুলোর সাথে ওয়ার্কার্স পার্টিকে অন্তর্ভুক্ত করা হোক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments