স্টাফ রিপোটার: ৮১ তম জন্মদিনে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এমপি।
শনিবার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ উপনেতা অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর জন্মদিনে ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী এলাকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম.পি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন
ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু সকালে মগবাজারের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান। পর নিজের ওয়ালে লিখেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। সুবহানাল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমিন।
উল্লেখ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী ও নিঃস্বার্থ নেতাদের মধ্যে উল্লেখযোগ্য অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরীর আজ ৮১ তম জন্মদিন।
১৯৪২ সালের ৩০ জুন মতিয়া চৌধুরী পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।তার পিতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নএর সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে “অগ্নিকন্যা” নামে পরিচিত মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের শুশ্রুষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।
১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments