ডেস্ক রিপোর্ট: টংক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি কুমোদিনী হাজং মারা গেছে। আজ ২৩ মার্চ দুপুর দেড়টায় বার্ধক্যজনিত কারণে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ এক শোকবার্তায় বিপ্লবী নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে জীবন্ত কিংবদন্তি কুমোদিনী হাজং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু আজ এক বিবৃতিতে কুমোদিনী হাজং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান এই বিপ্লবী লড়াকু অসম সাহসী যোদ্ধার মৃত্যুতে জাতি নিপীড়িত মানুষের অধিকার আদায়ের এক অবিসংবাদিত মানুষকে হারালো। কুমুদিনী হাজং-এর মৃত্যুতে দেশের কৃষক-শ্রমিক আদিবাসী জনগোষ্ঠীর চলমান লড়াই সংগ্রামের এক অপূরণীয় ক্ষতি হলো।
কুমুদিনী হাজং এর মৃত্যুতে আরও শোক জানিয়েছে সামাজিক সংগঠন 'জনলোক' কেন্দ্রীয় সভাপতি , যুগবার্তা ডটকম সম্পাদক রফিকুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ।
এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাম করেছেন।
১৯৩৭ সালে কমরেড মণি সিংহের নেতৃত্বে নেত্রকোণার সুসং দূর্গাপুরে টংক প্রথা বাতিলের দাবিতে যখন দূর্বার আন্দোলন গড়ে ওঠে তখন থেকেই হাজং জনগোষ্ঠীর স্বার্থে সে আন্দোলনে সামিল হন। সেই থেকেই তার লড়াই শুরু। আমৃত্যু তিনি ঐ অঞ্চলের কৃষক, আদিবাসী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বিষয়ে তিনি সব সময় বলিষ্ঠ ভুমিকা রেখেছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments